গাক চক্ষু হাসপাতালে উদ্যেগে অদ্য ৩১ই আগস্ট ২০২৩ ইং তারিখে “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ -প্রকল্প ” এর আওতায় ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গাক এর সিনিয়র পরিচালক ড.মাহবুব আলম।
স্থানঃ করতোয়া নগর, বেইলী ব্রিজ, মাটিডালী,#বগুড়া
আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরদার জিয়া উদ্দীন, সহকারী পরিচালক #গাক,
#ডাক্তার এ,এন,এম নাজিব মোর্শেদ নাঈম, মেডিকেল অফিসার, ডাক্তার তানভীর, ডিসেন্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনী জোনায়েদ আহমেদ সহ অনেকেই।
উক্ত ক্যাম্পে প্রায় দুইশত রোগীকে বিনামুল্যে #চক্ষু_স্বাস্থ্য এবং চোখের সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়।

