A Non-Profit Social Initiative of GUK Health Service

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ১০টি জেলাসহ রাজশাহীতে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের ডাক্তারদের যথেষ্ট যোগ্যতা আছে। শুধু মানসম্মত কাজের পরিবেশ দিলে বাংলাদেশেই উন্নত মানের চিকিৎসা সম্ভব বলে জানান তিনি। রোগ নিরাময়ে কার্যকরী আরো ভূমিকা ও রোগীদের সেবার মান বৃদ্ধি করতে পারলে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। দেশেই ভালমানের সেবা দেওয়া সম্ভব। 

বুধবার বেলা বেলা সাড়ে ১২টায় বগুড়ায় প্রতিষ্ঠিত গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন ও কার্যক্রম সম্প্রসারণ অনুষ্টানে  মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) রাজশাহীতে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। যেন অভাবীরাও ভালমানের সেবা পায়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক ) এর নির্বাহি পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, জেলা আওয়াসী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলার গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাক এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম। 

বিডি প্রতিদিন/আল আমীন