গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩৫ বছর ধরে সমগ্র দেশে প্রায় ৫০ লক্ষ পরিবারের দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গাক দেশের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের আয়বর্ধক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গাক বিভিন্ন সামাজিক উদ্যোগ (Social Enterprise) পরিচালনা করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গাক চক্ষু হাসপাতাল, বর্তমানে ৩টি আধুনিক চক্ষু হাসপাতালের (বগুড়া,ঢাকা ও দিনাজপুর) মাধ্যমে প্রায় ১০ লক্ষ রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে,এর মধ্যে প্রায় ৩০ হাজার রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে।
এরই ধারাবাহিকতায়, সংস্থার চক্ষু হাসপাতালের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে উল্লেখিত পদে জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মস্থলঃ গাক চক্ষু হাসপাতাল, বগুড়া।
পদের নামঃ রিসিপশনিষ্ট/ অপটিক্স সেলস/ পেশেন্ট কলার(ডক্টরস অ্যাসিস্ট)।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদ(যদি থাকে), উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর উল্লেখসহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩
সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd, www.gukeyehospital.org অথবা www.facebook.com/guk.org.bd, www.facebook.com/gukeyehospitalbogura ভিজিট করুন।
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.